মোঃ হোসেন আলী (ছোট্ট) : অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, প্রেম, অসাম্প্রদায়িকতা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাঙালির অস্তিত্বের বিশাল অংশজুড়ে আছেন কবি। সাম্য, প্রেম, মানবতা ও দ্রোহের কবিতায় নিজেকে ভিন্ন এক উচ্চতায় আসীন করেছেন কাজী নজরুল ইসলাম। কবিতা ও গানে আজীবন তিনি অসাম্প্রদায়িক চেতনা, দ্রোহ, প্রেম, মানুষ আর মানবতার কথা বলেছেন তিনি হলেন কবি নজরুল ইসলাম।
( ২৭ আগষ্ট ২০২৫) এস এস রোডস্থ পৌর শহরের এস এস রোডস্থ সিরাজগঞ্জের নাট্যলোক কার্যালয়ে নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, দোয়া -আলোচনা-কবিতা ও নজরুল সংগীত আসর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার এঁর সভাপতি হেলাল আহমেদ।
এসময়ে বক্তারা বলেন, “জাতীয় কবির সৃষ্টিকর্ম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে তা জীবনে প্রতিফলিত করতে হবে। নজরুলকে নিয়ে যে পরিমাণ গবেষণা হওয়া উচিত, তা হয়নি। কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। নজরুলের এই ২৩ বছরের সাহিত্যজীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। অপর দিকে তিনি ছিলেন চিরপ্রেমের কবি। তিনি নিজেই বলেছেন ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’।অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, নজরুল একাডেমি সিরাজগঞ্জ এঁর সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবীর মিঠু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল একাডেমি সিরাজগঞ্জ এঁর সাংস্কৃতিক সম্পাদক সেখ ইমরান মুরাদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগের সভাপতি মন্ডলির সদস্য, মমিন বাবু, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশানের সভাপতি- মোঃ গোলজার হোসেন, সিরাজগঞ্জ পথ নাটক পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, , নুরে আলম হীরা,আহম্মেদ শরীফ, ফরিদুল ইসলাম সোহাগ, রাকিবুল ইসলাম রাকিব, কানিজ রেহানা মুন্নী, মঞ্জরুল আলম রুবেল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও নজরুল একাডেমীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। উল্লেখ্য ঃ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মোঃ নজরুল ইসলাম খাঁন।সংগীত পরিবেশন করেন সূর্যবারী, সোনালী,জুবায়ের জিকো ও অনুরাধা দত্ত।






