নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন।
শনিবার (৩০ আগষ্ট) সকালে কাজিপুরেরর গান্ধাইল বাজারসহ বিভিন্ন বাজারে দলীয় নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এসময় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেন, দীর্ঘ ১৭ বছর জীবনে ঝুঁকি নিয়ে নিজদলও কাজিপুরের সাধারণ মানুষের পাশে থেকেছি। ৫ আগষ্ট জুলুমবাজ, দেশের সম্পদ লুটপাটকারী ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের কবর রচনা হয়েছে। দেশের জনগনের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা ও তার দলের নেতারা। তাদের অপকর্মের ফল পেয়েছে। সাধারণ মানুষ মন খোলে কথা বলতে পারছে।
তিনি আরে বলেন, দেশের জনগন বিগত নির্বাচনে ভোট দিতে পারেনি, এখন জনগন নির্বাচন চায়, ভোট দিতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আগামী দিন গুলোতে সবার মনের কথা ও চাওয়া পাওয়া কথাই বলা হয়েছে তাই এর বাস্তবায়ন করতে হবে। সবাইকে ঐক্য বদ্ধ ভাবে দলের জন্য কাজ করতে হবে। তারেক রহমান নিজ দেশে বীরের বেশে আসছে। দেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
গণসংযোগে কাজিপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।






