সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিশৃঙ্খলা সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন বিঘ্নিত না ঘটে নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ ইকবাল হাসান মাহমুদ টুকুর

মোঃ হারুন অর রশিদ খান হাসান :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কোন অশুভ ও পরাজিত অপশক্তি যেন জনগণের বহু কাঙ্ক্ষিত আগামী ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে যেন কোন প্রকার বিঘ্ন ঘটাতে না পারে সেইজন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
সোমবার বিকালে সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির বিশাল বর্ণিল আনন্দ মিছিল উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা করে এই দলের নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গেছেন সুশৃঙ্খল হয়ে দেশের সকল শ্রেণী পেশা,ধর্ম,বর্ণ গোত্র নির্বিশেষে সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
তিনি বলেন,প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল দেখা করে জানিয়ে এসেছেন, ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে এবং গত বছরের ন্যায় এ বছরও সনাতনধর্ম অবলম্বীদের দুর্গাোৎসবে সর্বাত্নক সহযোগিতা করবে যাতে তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া দূর্গাপূজা পালন করতে পারে।
পরে সেখান থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ মিছিল বের হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু খোলা ট্রাকে দাঁড়িয়ে আনন্দ মিছিল অংশ নেন।
বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সর্মথক ও সাধারণ জনগণ রংবেরঙের গেঞ্জি ও টুপি পরিধান করে,ব্যানার ফেস্টুন নিয়ে, শহীদ জিয়া, খালেদা জিয়া তারেক রহমানের প্রতিকৃতি ও জাতীয় এবং দলীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিলে অংশ নেন।
আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে যেয়ে শেষ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০