সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

চোহালীতে যমুনায় ধসে গেলো ৩৫ মিটার বাঁধ

 

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার পানির চাপে ধসে গেছে ৩৫ মিটার বাঁধ। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জনতা স্কুল সংলগ্ন চৌদ্দ রশি এলাকায় এ বাঁধ ধসে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যায় বাঁধের পাশে থাকা ফসলি জমি। পরে ভাঙন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
স্থানীয় লোকজন জানান, ওই বাঁধটি চৌহালী উপজেলা শহরকে রক্ষা করার জন্য ২০১৫ সালে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। কিন্তু আজ যমুনায় স্রোতে ৩৫ মিটার বিলীন হয়ে গেছে।
ভাঙনের কারণ হিসেবে নাম প্রকাশ না শর্তে এক স্কুল শিক্ষক জানান, শুষ্ক মৌসুমে তীর রক্ষা বাঁধের কনক্রিটের ব্লকগুলো কিছু অসাধু লোকজন তুলে বাড়িতে নিয়েছিল। মূলত এ কারণে চৌদ্দ রশি এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সোলায়মান ভূঁইয়া জানান, বাঁধের প্রায় ৩৫ মিটার এলাকা ধসে গেছে। এ ধস ঠেকাতে জরুরি কাজ শুরু করা হবে। তবে এ নিয়ে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। যমুনায় পানি বৃদ্ধি ও স্রোতের কারণে বাঁধের ব্লকসহ জিও ব্যাগ নদীগর্ভে চলে গেছে। পাউবোর সঙ্গে কথা বলে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০