মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

নওগাঁয় পিকনিকে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পিকনিকে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোর মাম্পি হোসেনের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দল।

রোববার বেলা আড়াইটার দিকে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় ওই কিশোর।

কিশোর মাম্পি বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দোলোয়ার হোসেন বলেন, শনিবার মাম্পিসহ প্রায় ৪০ জনের একটি দল নৌকায় করে নাটোরের চলন বিল ও পাটুল এলাকায় পিকনিকে যায়। রোববার দুপুরে পিকনিক শেষে আবারও নৌকায় করে বাড়ি ফিরছিল। এ সময় বেলা আড়াইটার দিকে ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় মাম্পি। খোঁজাখুঁজি করে আজ দুপুরে লাশ উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০