সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

পীরগঞ্জে ২৫ মামলার আসামি মাদক সম্রাট আরমান গ্রেপ্তার

পেয়ার আলী,ঠাকুরগাঁও :

মাদকের ২৫ মামলার আসামি ও মাদকসম্রাট নামে খ্যাত আরমান আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার আগে পৌর শহরের কলেজ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরমান পৌর শহরের জগথা মহল্লার মৃত শেখ আহম্মদ আলীর ছেলে। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আরমান আলী দীর্ঘদিন ধরে পীরগঞ্জ সহ-আশপাশের উপজেলায় মাদক ব্যবসা করে আসছে। পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন। তার নিয়ন্ত্রণে এলাকায় একটি মাদকের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। ২৫টি মাদক মামলাসহ দেশীয় অস্ত্রের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা এবং একটি মামলায় দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার আগে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে তোলা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০