মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জের সকল পেশা ও সাধারণ মানুষের বহুদিনের প্রাণের দাবি ছিল শিশুদের বিনোদনের জন্য পার্ক নির্মাণ আজ সেটা স্বপ্নে বাস্তবায়িত হলো মালসাপাড়ায় যমুনা নদীর সাথে বহুমুখী সুবিধাসম্পন্ন যমুনা ইকো শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর তীর ঘেঁষা ক্রসবার ৩ চায়না বাঁধ এলাকায় আধুনিক শিশুপার্ক জেলা প্রশাসনের আয়োজনে যমুনা ইকো শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুনতাসির মেহেদীসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “যমুনার তীর ঘেঁষে সরকারী জায়গায় নির্মিতব্য এই ইকো শিশুপার্ক হবে বিনোদন ও পর্যটনের একটি আধুনিক কেন্দ্র।এখানে শিশুদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা থাকবে। এছাড়া রাতে থাকার ব্যবস্থা, হোটেল, মসজিদ ও অন্যান্য সুযোগ-সুবিধাও পার্কে যুক্ত করা হবে। ”






