সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির অবস্থান কর্মসূচি ঘোষণা

মোঃ হোসেন আলী (ছোট্ট) : কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রোববার থেকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
অদ্য রবিবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টা থেকে তারা কর্ম বিরতীতে যাওয়ার দাবীতে স্টেশন ত্যাগ করা সহ- -পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আরইবির শোষণ,  নিপীড়ন এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির লক্ষ্যে বিদ্যুৎ সেবা চালু রেখেই সারা দেশে সমিতিগুলোতে অনির্দিষ্টকালের জন্য এ অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

রবিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙণে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরাদের আয়োজনে  মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে
লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী লাইন টেকনিশিয়ান মোঃ জামিলুল ইসলাম, তিনি অভিযোগ করে বলেন, বিদ্যুৎ সমিতির সংস্কার ও পেশাগত সমস্যার সমাধানের কোন প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এমনকি কর্মকর্তাদের গ্রেফতার, চাকরি থেকে বরখাস্ত ও হয়রানিমূলক সংযুক্তি অব্যাহত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
এর মধ্যে গত ১৭, ২৭ ও ২৮ আগস্ট তারিখে ৩০ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বরখাস্তসহ শাস্তিমূলক আদেশ করা হয়। যা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বিক্ষুব্ধ করে তুলছে। উক্ত সময়ের মধ্যে এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায়  ৭ সেপ্টেম্বরে ২০২৫  অর্থাৎ রোববার থেকে নিম্নোক্ত চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী।
তাদের ঘোষিত চার দফা দাবি হলো:
১। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের গঠিত দুইটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন (আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সকল সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন) দাখিল এবং বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করতে হবে।
২। ১৭ আগস্ট, ২০২৫ খ্রি.  অদ্যাবধি হয়রানীমূলকভাবে বরখাস্তকৃত ও সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিলপূর্বক পূর্বের কর্মস্থলে পদায়ন করতে হবে।
৩। জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘন্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা পাঁচ জন লাইনক্রুকে পূর্বের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে।
৪।  বি আরবি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মসূচি চলাকালীন সময়ে কর্মীদের কিছু নির্দেশনা দিয়েছেন আন্দোলনকারীরা। ১.বিদ্যুৎ সেবা যথাযথভাবে সচল রাখা। ২. সদর দপ্তরে যথাযথ গ্রাহক সেবা নিশ্চিতে ওয়ান পয়েন্ট বুথ চালু করা। ৩. পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে সকল ধরনের যোগাযোগ ও যেকোন ধরনের নির্দেশনা পালন থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন আন্দোলনকারীরা।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী ডিজিএম মাহফুজুর রহমান বলেন, গত ০৫ জুন সরকারের লিখিত আশ্বাসে সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের টানা ১৬ দিনের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়। তৎপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সকল সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়নের লক্ষ্যে পৃথক দুটি কমিটিও গঠন করা হয়। কিন্তু সময় অতিবাহিত হলেও সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। উপরন্তু একের পর এক বৈরী আচরণ তথা নিপীড়ন মূলক তৎপরতা অব্যাহত রেখেছে।
এসময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, বৈষম্য, নিপীড়ন থেকে মুক্তি এবং গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবার লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারে তৃতীয় বারের মতো গঠিত কমিটির প্রতিবেদন দাখিল ও বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের দাবি জানানো হয়।
উল্লেখ্য যে, অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং অনিয়মিত ও চুক্তিভিত্তিকদের নিয়মিত করার দুই দফা দাবিতে ২০২৪ সালের জানুয়ারি থেকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন শুরু করে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ২৩ অক্টোবর, ২০২৪ তারিখে বিদ্যমান সংকট নিরসনের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সভাপতিত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেয়। দীর্ঘ ৮ মাসেও ও কমিটি প্রতিবেদন দাখিল না করায় পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ দিনব্যাপী অবস্থানের পর প্রতিবেদন দাখিল হয়। তৃতীয় বারের মত বিদ্যুৎ বিভাগ কর্তৃক ১৭ জুন, ২০২৫ তারিখে আবারও উচ্চ পর্যায়ের দুইটি কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো প্রতিবেদন দেয়নি সেই কমিটি।  একসময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন মিটার রিডারম্যান কাম ম্যাসেন্জার মোঃ শফিকুল ইসলাম,  জুনিয়ার ইন্জিনিয়ার মোঃ রেজাউল করিম মন্ডল,  এল, এম -১ মাইদুল ইসলাম, লাইন প্রমিক মাজহারুল ইসলাম,  বিলিং সুপারভাইচার শাহিদা খাতুন,  এল,এম-১ মোহাম্মদ আলী,  লাইন টেকনিশিয়ান মোঃ ফারুক হোসেন, এলএম – সাহাবী হাসান, নাছির আহমেদ, লাইন টেকনিশিয়ান সুজানুর রহমান, মোঃ এরশাদ আলী, প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০