মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে মো: পয়গাম আলী নির্বাচিত

পেয়ার আলী,ঠাকুরগাঁও প্রতিনিধি:

আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে মাধ্যমে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী নির্বাচিত হয়েছেন। এর আগে, মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো. পয়গাম আলী যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।
৮ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী। এদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে সভাপতি পদপ্রার্থী একজন থাকায় আগেই মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যান। ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী ৩৫১টি ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন ২৯১টি ভোট পান। অপর প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পেয়েছেন ১৬৬টি ভোট। আর আরেক প্রার্থী পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সম্মেলনে ৯ ঘণ্টা আগেই তার সাধারণ সম্পাদকের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
ঠাকুরগাঁও বিএনপির ৫টি উপজেলা ও ৩টি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০