মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা এবং মন্দির শ্মশান এর রেজিষ্ট্রেশনকৃত সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলের দিকে শ্রী শ্রী গোপাল জিউ মন্দির ঝিকিড়া উল্লাপাড়া, প্রাঙগণে শ্রী শ্রী গোপাল জিউ মন্দির ঝিকিড়া উল্লাপাড়া, মন্দির কমিটির আয়োজনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শারদীয় দূর্গাপূজা সফল ও মন্ডিত করার লক্ষে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বিরোধপূর্ণ পূজামণ্ডপগুলোতে আলোচনার মাধ্যমে বিরোধ মিমাংসা করাসহ প্রতিমা তৈরির সময় সেচ্ছাসেবক নিয়োগ করে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করে একই পাড়ায় পৃথক পৃথক পূজামণ্ডপের আয়োজন না করে সম্মিলিতভাবে একক মণ্ডপে পূজা উদযাপন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
পূজামণ্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করে পর্যবেক্ষণ করে স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বিঘ্ন পূজা উদযাপনের জন্য জেলা পুলিশকে আহবান জানানো হয়। আলোচনা সভা শুরুতে উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধনক সিরাজগঞ্জ জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সিরাজগঞ্জ পাবনা বগুড়া ধর্মবিষয়ক মন্ত্রণালয় ট্রাষ্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টি এ্যাড.ইন্দ্রজিত সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের প্রতিনিধি বিপুল কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিবও উল্লাপাড়া উপজেলা সম্মেলন প্রস্তুতি পরিচালনা কমিটি এবং ধানের শীর্ষ প্রতিক প্রার্থী মনোনায়ন প্রার্থী মোঃ আজাদ হোসেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম – আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন উলাপাড়া আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, বেলকুচি উপজেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের প্রতিনিধি জয় শংকর সাহা, কামারখন্দ উপজেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সুন্ভুনাথ দাস, ও সিরাজগঞ্জের রুমন কন্ডু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উল্লাপাড়া উপজেলা যুবদল সদস্য সচিব ও উল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি নিকসন কুমার আমিন।






