মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কামারখন্দ উপজেলা মহিলা দলের আনন্দ শোভাযাত্রা

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কামারখন্দ উপজেলা শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় জামতৈল রেল স্টেশন সংলগ্ন কামারখন্দ উপজেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রুমানা মাহমুদ।

সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা মহিলা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি নাজমা আক্তার পান্না ও পরিচালনা করেন, কামারখন্দ উপজেলা মহিলা দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক শামসুন্নাহার।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম চেয়ারম্যান, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার মিথিলা,মহিলা দল নেত্রী আফরিন সুলতানা এবং কামারখন্দ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা দলের বিভিন্ন ইউনিটের মা ও বোনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০