মো: ছাম্মি আহামেদ আজমীর :
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা ও শ্রম কমিশনের কাছে প্রস্তাবিত সুপারিশ সমূহ অবিলম্বে বাস্তবায়ন,সহ শ্রমিকদের নূন্যতম মজুরি,কর্মক্ষেত্রে নিরাপত্তা,শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালা কানুন বাতিল,শ্রমিক হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর মাধ্যমে শ্রম উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড নব কুমার কর্মকার,টি ইউ সি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সুলতান আহমেদ,সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল হাকিম, সিপিবি নেতা মোস্তফা নূরুল আমিন, বাসদ নেতা তারিকুজ্জামান টরিক প্রমূখ।






