মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

কামারখন্দের ভদ্রঘাটে প্রতিমা কারিগরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট পালপাড়ায় প্রতিমা কারিগরদের সাথে সিরাজগঞ্জ জেলা প্রশাসন,জেলা পুলিশ,জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা বিএনপি ও জেলা জামায়াতের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ১নং ভদ্রঘাট ইউনিয়ন শাখার পক্ষ থেকে মতবিনিময় সভাটি আয়োজন করা হয়।

মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, ভদ্রঘাট পালপাড়ায় প্রস্তুত প্রতিমায় সিরাজগঞ্জসহ আশপাশের অন্তত পাঁচটি জেলার দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পালপাড়ার উন্নয়ন,নির্মানকালিন প্রতিমার নিরাপত্তা ও কারিগরদের জীবন মান উন্নয়নে পাশে থাকবে জেলা প্রশাসন।

এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জের পুলিশ সুপার মো:ফারুক হোসেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো:জাহিদুল ইসলাম জাহিদ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা প্রমূখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুন, সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু সহ জেলা ও থানার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামারখন্দ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার সাহা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০