মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

ভূঞাপুরে মাদকসেবীদের আস্তানা গুড়িয়ে দিল প্রশাসন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার ভূঞাপুরে পরিত্যক্ত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাদকসেবীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হওয়ায় বিদ্যালয়টি অবশেষে ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার বেলা  ১১ টায়  উপজেলার ঘাটান্দী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টি বেকু (মাটি খননকারী যন্ত্র) মাধ্যমে উচ্ছেদ করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

জানা গেছে, ২০১২ সালে উপজেলা পরিষদের ঠিক দক্ষিণ পাশে পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টি যাত্রা শুরু করে। কিন্তু নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে মাত্র কয়েক বছর পরই এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে।

এ দিকে দীর্ঘদিন বন্ধ থাকায় ফাঁকা টিনের ঘরগুলো বর্তমানে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়। 

এর পরিপেক্ষিতে প্রশাসন বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার সময় দেয়। এরপর নির্ধারিত সময়ের পরও ঘরটি সরিয়ে না নিলে অভিযান চালিয়ে পরিত্যক্ত বিদ্যালয়টি আজ ভেঙে দেন প্রশাসন।

মো. রাজিব হোসেন জানান, বিদ্যালয়টি কোনো কার্যক্রম না থাকায় দীর্ঘদিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। যার ফলে এটি অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছিল। বিদ্যালয় কর্তৃপক্ষকে নিদিষ্ট সময় দেয়া হলেও তাদের স্কুল ঘর গুলি সরিয়ে নেয়নি। এ জন্য অভিযান চালিয়ে ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০