সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫ এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) : প্রযুক্তি হোক সেবার সহায়ক এই থীমকে সামনে রেখে ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫ – এর মহা তাঁবু জলসা  ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধায় জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুরে স্কাউটদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী সমাপনী ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহাতাঁবু জলসার  অগ্নিপ্রজ্জলনের মাধ্যমে এঁর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের  চেয়ারম্যান আব্দুল মোমেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের  চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে হবে। স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে।
এবং প্রযুক্তি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এটি মানুষের কল্যাণ, শিক্ষা,স্বাস্থ্যসেবা এবং জাতীয় উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়া উচিত।”স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি প্রযুক্তি-বান্ধব দক্ষতা অর্জনের আহ্বান জানান।  তিনি আরো বলেন, এই আইসিটি স্কাউট জাম্বুরীতে অংশগ্রহনের মধ্যদিয়ে আইসিটি বিষয়ক জ্ঞানার্জন করবেন এবং তাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা উদ্ভাবনী প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব ও ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫ এঁর ক্যাম্প চীফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য ও ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫ এঁর আহবায়ক মোঃ আসিফ- উল – হক।

এসময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির আহবায়ক ও বাংলাদেশ সড়ক ও পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।  স্কাউটার শরফুদ্দিন আহমেদ,   গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা,বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য, মোঃ রেজাউল করিম,
  এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর (চলতি দায়িত্ব) ও পরিচালক (প্রশিক্ষণ) নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক,জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর পরিচালক উনু চিং, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ গাজীপুর মৌচাক কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র, মৌচাক গাজীপুরের সহকারী পরিচালক কাজী মোঃ নাসির উদ্দিন,  বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতরের সহকারী পরিচালক (প্রোগ্রাম) মোহাম্মদ আবু সাঈদ,বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-৩, হার্ড) পয়েন্ট, সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ ও পাবনা জেলা) সহকারী পরিচালক ,মো: জামাল উদ্দীন, সহ বাংলাদেশ স্কাউটসের আইসিটি বিভাগের যুগ্ম আহ্বায়ক আরিফ রাইয়ান, সহকারী পরিচালক লিয়াকত হোসেন, তৃতীয় জাতীয় আইসিটি জাম্বুরির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল আমীন রুবেল প্রমুখ।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০