সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

আনন্দধারা নৃত্যকলা একাডেমির যুগপুর্তি উৎসবে দিলীপ গৌর কে সংবর্ধনা প্রদান

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের অন্যতম নৃত্য সংগঠন আনন্দধারা নৃত্যকলা একাডেমির এক যুগ পুর্তি উৎসবের দ্বিতীয় দিনে নাট্য নির্দেশক,অভিনেতা ও নাট্যকার দিলীপ গৌর কে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুই দিন ব্যাপি উৎসবের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দধারা নৃত্য কলা একাডেমির সভাপতি কার্তিক চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ড.ফারুকুল ইসলাম ফয়সল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হীরক গুণ,জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ড্যান্স ডিরেক্টর সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনা করেন নৃত্য প্রশিক্ষক তৌহিদুল ইসলাম। এসময় সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য সাংস্কৃতিক সংগঠক দিলীপ গৌর কে সম্মাননা দেওয়া হয়। পরে নৃত্য পরিবেশন করেন সংগঠনের নৃত্য শিল্পীরা। সংবর্ধিতজন সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ দিলীপ গৌর।  তিনি সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতনের সভাপতি। দিলীপ গৌর ১৯৯৬ সালে জহির রায়হান থিয়েটারের নাবালক নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে নাট্যাংগনে প্রবেশ করেন। এরপর থিয়েটার মঞ্চে যোগদান করেন। ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন নাট্য নিকেতন। তিনি নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনা ও রচনা করেছেন।তার লেখা ও নির্দেশিত নাটক জাতীয় ও আন্তর্জাতিক নাট্য উৎসবে মঞ্চায়নের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনেও প্রচারিত হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল  ইন্ডিপেন্ডেন্ট  টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক  শ্যামল বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।  সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন,ছিলেন সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক। এখন পর্যন্ত তিনি ৩০ টি নাটক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে ১৭ তার নিজের লেখা। করোনার সময়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিসেবে পাশে দাড়িয়েছন কর্মহীন হয়ে পরা সাংস্কৃতিক কর্মীদের পাশে। তার নেতৃত্বে জেলায় বৃহৎ নাট্য উৎসব ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।  তিনি শুধু নাট্য নিকেতন নয় সিরাজগঞ্জের সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করতে কাজ করেছেন। সিরাজগঞ্জ সরকারি কলেজের  হিসাব বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পুর্ন করেছেন, এসময় তিনি যুক্ত হন কলেজ থিয়েটারে। বর্তমানে তার নেতৃত্বে চলছে থিয়েটারটি। যুবকদের নাট্য আন্দোলনে যুক্ত করার জন্য বাংলাদেশ ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের রাজশাহী বিভাগের সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০