মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

দুর্গাপূজা ঘিরে যশোরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরীতে সর্বোচ্চ সতর্ক পুলিশ

যশোর প্রতিনিধি :: দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও যেন কোনো ধরনের গুজব ছড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতায় রয়েছে যশোর পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার রওনক জাহান। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, এবার যশোর জেলার ৯টি থানা এলাকার ৭০৬ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে এই উৎসব পালনে পুলিশের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, পুরো জেলাকে চারটি সেক্টরে ভাগ করে পুলিশের স্ট্রাইকিং টিম কাজ করবে। প্রত্যেকটি থানার তদারকি টিমের সঙ্গে কাজ করবে ৪০টি মোবাইল টিম।

গোয়েন্দা নজরদারীর পাশাপাশি ১৭২টি মোটরসাইকেলে থাকবে পুলিশের টহল। সব মণ্ডপে সিসি ক্যামেরা লাগাতে উৎসাহিত করা হচ্ছে। মণ্ডপগুলোর ব্যবস্থাপনা কমিটি ও ভলান্টিয়ারদের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে, যাতে গভীর রাতেও নিরাপত্তার কোনো সমস্যা না হয়।

এসপি রওনক জাহান বলেন, পুলিশের পাশাপাশি আর্মি ও আনসার সদস্যরাও থাকবেন। তাদের সঙ্গে সমন্বয় করেই কাজ করবে পুলিশ।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, যে কোনো উৎসবের আগে মাদকের চাহিদা, ব্যবহার ও চোরাচালান বৃদ্ধি পায়। এ ব্যাপারে বিজিবি’র সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০