মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে শিক্ষিত যুবদের কর্মসংস্থানের নতুন দিগন্ত

মোঃ হোসেন আলী (ছোট্ট) :

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প এখন যুব সমাজের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সারা দেশের মতো সিরাজগঞ্জেও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সিরাজগঞ্জ জেলায় এবার আবেদন করেছেন ১ হাজার ১৯ জন। লিখিত পরীক্ষার পর আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসময় ভর্তি পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা এর উপপরিচালক (প্রশিক্ষণ) প্রজেষ কুমার সাহা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধারন শাখার মুনতাহা তাসনিম মৌ, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড”-এর প্রতিনিধিরা, যুব প্রশিক্ষক ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রকল্পের অফিসসূত্রে জানা যায়, তিনটি ব্যাচে মোট ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৬২ শতাংশেরও বেশি সরাসরি আয় ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন। প্রশিক্ষণার্থীদের আয় ইতোমধ্যে প্রায় ১১ কোটি টাকা অতিক্রম করেছে এবং এ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় অক্টোবর-ডিসেম্বর ২০২৫ মেয়াদের জন্য চতুর্থ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক আবেদন জমা পড়ে। যেখানে প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবেন। প্রশিক্ষণকালীন সময়ে প্রতিটি প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ পাবেন। সিরাজগঞ্জ থেকে এর আগে তিনটি ব্যাচে মোট ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি নিয়মিত আয় করছেন। প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড” দেশের স্বনামধন্য আইটি কোম্পানি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন এবং স্থানীয় পর্যায়ে যুবসমাজের আগ্রহ, অভিভাবকদের ইতিবাচক মনোভাব ও সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচনে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০