মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ভরনিয়া হাট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টের ফাইনাল খেলায় পঞ্চগড়-বোদা ফুটবল দল বীরগঞ্জ সলিডিটি ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ভরনিয়া হাট ফুটবল ক্লাবের আয়োজনে এবং ধর্মগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর বারীর সভাপতিত্বে চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড্যাবের সাবেক মহাসচিব ডা.আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের সাম্ভাব্য এমপি প্রার্থী আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার,ভরনিয়া হাট ফুটবল ক্লাবের সভাপতি সাজেমান সাজু,সেক্রেটারী নাহিদুর রহমান, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ সহিদুল ইসলাম প্রমূখ। খেলার ধারাভাষ্যে ছিলেন তোফাজ্জল হোসেন তফু। এছাড়াও খেলা পরিচালনা কমিটির বিভিন্ন সদস্য স্থানীয় রাজনৈতিক-সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও ম্যাডেল তুলে দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০