মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত


মোঃ হোসেন আলী (ছোট্ট) :  একটাই লক্ষ্য হতে হবে দক্ষ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে সারাদেশে স্কিলস অ্যান্ড ইনোভেশন  কম্পিটিশন ২০২৫ সরকারি – বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সহ ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে নতুন নতুন উদ্ভাবন ও আবিস্কার তুলেধরা হয় এই কম্পিটিশন প্রতিযোগিতায় এরই অংশ হিসেবে সিরাজগঞ্জে স্কিলস অ্যান্ড ইনোভেশন  কম্পিটিশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদ বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  ( ২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল  ১০ ঘটিকায় সিরাজগঞ্জ সদর উপজেলার ফকিরতলায় সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এ Skills and Innovation Competition 2025 অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও  ASSET প্রকল্পের অর্থায়নে  সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মধ্যেদিয়ে শুরু করা হয়।  স্বাগত বক্তব্য রাখেন চীফ ইনস্ট্রাক্টর ( ট্রেক) ( সিভিল) একাডেমিক ইনচার্জ প্রকৌশলী সামসুজ্জামান,  অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ( নন – টেক)  ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. মহসীন আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এঁর উপাধ্যক্ষ ইন্জিনিয়ার প্রকৌশলী আই,.জি মাহমুদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রদের হাতে সনদ তুলেদেন  কারিগরি শিক্ষা অধিদপ্তর রাজশাহী বিভাগের সহকারী আঞ্চলিক পরিদর্শক এম আশরাফুল আলম মুর্শেদ।
এসময়ে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মুনতাহা তাসনিম মৌ।  বাংলাদেশ ইন্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন এঁর যৌথ আহবায়ক মোঃ আব্দুল মান্নান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন চীফ ইনস্ট্রাক্টর সিভিল ও ফোকাল পারসন ASSET প্রকল্প সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য :প্রজেক্ট :রক্তসেবা১.টিম লিডার :তানভীর আলম মুগ্ধ ২.মো সাগর হাসান ৩. মো আহসাব হাবিব, এবং প্রজেক্ট : ক্লিন এয়ার প্রজেক্ট ১.আল মামুন২.ইমরান আলি৩.রাফিউল ইসলাম, এবং প্রজেক্ট : ই কাটিং মেশিন ১.আহসান হাবিব।  
এই প্রোগ্রামটি শিল্প খাতের জন্য দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০