মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ০২ অক্টোবর ২০২৫ ইং তারিখে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের উদ্যোগে  দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সহকারী সমন্বয়ক,রাজশাহী বিভাগীয় ওলামা দল সাংগঠনিক টিম এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক,সাংবাদিক শেখ মোঃ এনামুল হক। 

কর্মসূচিঃ

১। ভোর সাড়ে ৬ টায় ইবি রোডস্থ সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। 

২। সকাল ৮ টায় সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে পবিত্র কোরআন খানি। 

৩। সকাল ১০ টায় ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে আলোচনা সভা ও ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে বাজার স্টেশন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা।

আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, মাতৃসমা নেত্রী রুমানা মাহমুদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব, সাবেক তুখোড় ছাত্র নেতা এ্যাড. কাজী মাওলানা মোঃ আবুল হোসেন। 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক। 

সভাপতিত্ব করবেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। 

সঞ্চালনায়ঃ সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।

উক্ত সকল কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আওতাধীন সকল ইউনিটের নেতা কর্মীসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০