সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কর‌লেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

 

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণীর সনাতনী হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক ছাত্রনেতা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী মির্জা মোস্তফা জামানের উদ্যোগে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি’র প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আলোচনা করেন মির্জা মোস্তফা জামান। বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেমন অঙ্গীকারবদ্ধ, তেমনি সব ধর্মের মানুষকে সমানভাবে মর্যাদা দিতে বদ্ধপরিকর। 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য মোঃ আসলাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান,পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ, পৌর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি, স্বর্ণা, যুবদল নেতা রিপন আহমেদ, শ্রমিক নেতা নাঈম, যুবনেতা ওলি, হাবিব, পাপ্পু প্রমুখ। 

শাড়ি-লুঙ্গি পেয়ে উপকৃত কর্মচারীরা মির্জা মোস্তফা জামানসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০