সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে কালীবাড়িতে বাংলাদেশ জাতীয় হিন্দু  মহাজোট এর উদ্যোগে বস্ত্র বিতরণ  

ছাম্মি আহমেদ আজমীর : ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে বস্ত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীনতম কালীবাড়ি গোবিন্দ বাড়ি ও ধর্মসভা  মন্দির প্রাঙ্গণে সংগঠনের সভাপতি বাবু জীবন বিশ্বাস এর সভাপতিত্বে ও ডা: কার্তিক চন্দ্র বর্মন এর সঞ্চালনায় ৫০জন অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সাধন কুমার দাস। 

এসময় আরও উপস্থিত ছিলেন, কালীবাড়ির গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সদস্য আশীষ কুমার ঘোষ (সংকর মাষ্টার),দয়াল পোদ্দার, বাবু প্রসাদ শীল,রাম কৃষ্ণ গোষাম্মী মিলন বিশ্বাস প্রমুখ। 

অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ করা হয়।

এসময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এ ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০