মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোর জেলার সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে।  বুধবার (১ অক্টেবর ২০২৫ খ্রিঃ)পৌরসভার দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে এই চিকিৎসা সেবার আয়োজন করে মন্দির কমিটি। 

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার দুঃস্থ ও অসহায় রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি দুই লাখ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। 

এতে ডা. শান্তনু কুমার সাহা ও ডা. সোহেল উদ্দিনসহ আটজন মেডিসিন, নিউরো, চর্ম ও যৌনসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। এসময় মন্দির কমিটির সভাপতি শিব শংকর দত্ত, সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তীসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা বলেন, এই মন্দিরে আজ ১৭তম ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। ১৭ বছর ধরে প্রতি বছর দুর্গাপূজায় অসহায় মানুষের জন্য এই আয়োজন করা হয়। 

ক্যাম্পে ফ্রি চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০