মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

চৌহালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

ইছাহাক আলী, এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ): প্রতিনিধি:
গতকাল (২ সেপ্টেম্বর) চৌহালীতে আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ সফলভাবে বাস্তবায়নের জন্য এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভা স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত জনসচেতনতা সভায় চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চৌহালী উপজেলা টাস্কফোর্স কমিটির সন্মানিত সভাপতি ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ফিরোজ উদ্দিন , উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন কর্মকর্তা এবং চৌহালী উপজেলার সকল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, প্রশাসক, প্যানেল চেয়ারম্যানবৃন্দ।
“মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে এবার মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে। এই অভিযান আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। উল্লেখিত সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০