মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে ছোনগাছায় বিএনপি নেতা মকবুল হোসেন চৌধুরীর নামে মিথ্যা প্রপাগান্ডার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুপার ফাইভ তালিকায় ১নং ওয়ার্ডে আওয়ামীলীগ পরিবারের সদস্য মো: জাহাঙ্গীর আলম, জামায়াতের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ছোনগাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি মেনহাজ উদ্দিন মন্ডল, ২ নং ওয়ার্ডে আওয়ামীলীগের কর্মসুচিতে সক্রিয়ভাবে অংশগ্রহনকারী মো: শহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ডে সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত লিটন মিয়ার সুপার ফাইভে নামে আসে। কমিটিতে জামায়াত নেতা, আওয়ামী পরিবারের সদস্য, চাঁদাবাজের নাম বিভিন্ন ওয়ার্ডে সুপার ফাইভে নাম আসায় সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরী, আবু সাইদ সুইট, আব্দুর কাদের চেয়ারম্যান, সরকার মো: রফিকুল ইসলাম রফিক, এ্যাড. মো: নাজমুল ইসলাম, শাহাদত হোসেন ঠান্ডু চেয়ারম্যান ও জাহিদুর রহমান তারেক সমন্বিত যৌথ সিদ্ধান্তে অভিযুক্ত ৪ জনকে বাদ ও এক সদস্য মৃত্যুবরণ করায় ৫ জন সদস্য নতুন করে সুপার ফাইভে নাম অর্ন্তভুর্ক্ত করে সংশোধিত কমিটি ঘোষনা করেন।
সংশোধিত কমিটি ঘোষনা করার সাথে সাথে (২ অক্টোবর ২০২৫), বৃহস্পতিবার বিকেলে বঞ্চিত ৪জন ব্যক্তি উদ্যোগে কিছু বিপথগামী ও মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে মকবুল চৌধুরীর নামে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মিছিল করে।
মকবুল চৌধুরীর নামে অশ্লীল ভাষায় গালিগালাজ এর প্রতিবাদে (৩ অক্টোবর ২০২৫), শুক্রবার বিকেলে পাঁচঠাকুরী বাজারে ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সদস্য মকবুল চৌধুরীর নামে মিথ্যা প্রগান্ডার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশে করেছে ছোনগাছা ইউনিয়নের আপামর জনগণ। বিক্ষোভ মিছিলে ছোনগাছা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, শত শত আপামর সাধারন জনগন অংশগ্রহন করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান পান্না, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমজাদ হোসেন মেম্বার, শহিদুল ইসলাম, আমির হোসেন মেম্বার, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম খান, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সম্পাদক মাহবুব হাসান ফজলু, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবির যুগ্ম আহবায়ক মির্জা মহাব্বত, সিরাজগঞ্জ সদর থানা ওলামা দলের আহবায়ক হাফেজ জুনাইদ আহম্মেদ, সিরাজগঞ্জ সদর কৃষক দলের সভাপতি নাজমুল ইসলাম, সাবেক ছাত্র নেতা শামীম রেজা, ছোনগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক আহবায়ক মাছুম মন্ডল, কৃষকদলের নেতা সাংগঠনিক মাহমুদুল হাসান দুলাল, ইউনিয়ন কৃষক দলের সিনিয়ার সহ সভাপতি রকিবুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব, সাধারন সম্পাদক মো: আব্দুস সাত্তার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরী ছোনগাছা ইউনিয়নের কৃতি সন্তান। সেখানে দুর্নীতি, সেখানে মকবুল চৌধুরীকে নিযুক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ কিছু চাঁদাবাজকে কমিটিতে স্থান না দেওয়ার বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ সহ গুটি কয়েক বিপথগামী ব্যক্তি মিথ্যা প্রগান্ডা ছড়ায়। সিরাজগঞ্জ জেলা বিএনপির বরাবর মিথ্যা প্রগান্ডাকারীদের বিচার ও বহিষ্কার দাবী জানান বক্তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০