ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে ২০২৫ সালের ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০:৩০ মিনিটে শহরে মুজিব সড়ক রোডস্থ সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: হাসানুজ্জামান তালুকদার রনজু সভাপতিত্বে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান।
প্রধান অতিথি বলেন,এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলে এবং সাফল্যের প্রতি আগ্রহ বাড়ায়। অনুষ্ঠানে অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানদের এ অর্জনে উৎসাহ প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাপনী বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের প্রতিটি সাফল্য আমাদের জন্য গর্বের। শহীদ মডেল স্কুল শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশে সর্বদা কাজ করে যাচ্ছে।”
এসময়ে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের হাতে ফলাফলের ভিত্তিতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য : প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে প্রি-গ্রেডের ছাত্রী রাফিয়া জান্নাত রাইফা (রোল-৬৫)। তাকে স্কুল কর্তৃপক্ষ ক্রেস্ট প্রদান করে সম্মানিত করে। পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।






