সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

কাজিপুর উপজেলায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : কাজিপুর উপজেলায়  প্রায় ০১(এক) হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ১৫০ শতাধিক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও বিনামূল্যে ৩৫০ জনকে চোখের চশমা প্রদানও চোখে লেন্স প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

শনিবার ( ৪ অক্টোবর ২০২৫) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ, সিরাজগঞ্জর
অধ্যাপক এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের বাস্তবায়নে  এ.এম ফষ্টর কেয়ার, ইউএসএ  এর আর্থিক সহযোগিতায় এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের সার্বিক সমন্বয়ে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের  সভাপতি এম. এম কামরুল হাসান ( পিআরএস)৷  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন  কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম বলেন, বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করায়  স্বাগত জানিয়ে বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ন অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত  চিকিৎসা নেয়া প্রয়োজন।  সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ। আমি জেনেছি  চক্ষু রুগীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবাদান কার্যক্রম চালিয়ে সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় এ পর্যন্ত  ৮ টি চক্ষু শিবির ক্যাম্প সম্পূর্ণ করেছে। এতে  এলাকাবাসীকে উপকৃত করেছে। বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করায় আরও অনেক চক্ষু রোগী উপকৃত হবে। সেবামূলক কর্মকা-ের প্রশংসা করে আগামীতেও সিরাজগঞ্জের বিভিন্ন   উপজেলায় নতুন ব্যাপক ভাবে চক্ষু শিবির করা হবে। তিনি সকলের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি এম এম কামরুল ইসলাম বলেন,  এ এলাকাসহ আসপাসের গ্রামের মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। চোখের চিকিৎসা করানো তাদের জন্য অনেক ব্যয় বহুল। তাদের কথা চিন্তা করে আমরা নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছি। মানুষের পাশে  থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।  এ পর্যন্ত ৬ টি চক্ষু ক্যাম্প  সম্পূর্ণ পূর্ণ করেছি এবং ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প অব্যাহত রাখারও চেষ্টা করবো।

এসময়ে উপস্থিত ছিলেন   সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম সেবা মুক্ত স্কাউট গ্রুপের (আর এস এল) অধ্যাপক  মো. আসলাম হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ আমিনুল ইসলাম,  অধ্যাপক এম এ মতিন বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জের প্রোগ্রাম কোয়াডিনেটর মিজা আহমেদ আলী লিটন, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক  মো. হোসেন আলী (ছোট্ট), প্রমূখ,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ- কমিশনার মাছুম বিল্লাহ মাহি,  মো. আশিকুর রহমান, সহকারী ইউনিট লিডার  মো. হানিফ,  ইউনিট লিডার মো. হাফিজুর রহমান, ,  সহকারী ইউনিট লিডার মোঃ পারভেজ সরকার,  গার্ল ইন রোভার স্কাউট লিডার মনিরা সুলতানা, সহ রোভার এবং স্কাউট সদস্য  ও গার্ল ইন রোভার ও রোভার সদস্যর উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০