সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাণীশংকৈলে জাল টাকা সহ আটক ১

রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার হাটে অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মোফাজ্জল হোসেন। পুলিশ জানায়, শনিবার (৫ অক্টোবর) দুপুরে কাতিহার হাটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সোহেল রানাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পুলিশ ৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরশেদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সোহেল রানা স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন হাটবাজারে জাল নোট ছড়িয়ে আসছিলেন। জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করাই ছিল তার মূল উদ্দেশ্য। এব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০