সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

কুষ্টিয়ায় ৫ দিন ধরে আটকে রাখা যুবক উদ্ধার,গ্রেপ্তার ২

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পাঁচ দিন আটকে রাখা মো. রাফিকে (১৮) উদ্ধার করা হয়েছে। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন, উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুলের ছেলে রাব্বি হোসেন (২২) ও সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, রাফি খুলনা থেকে কুমারখালী ঘুরতে আসেন। তাকে স্থানীয় কয়েকজন একটি কক্ষে আটকে রেখে পরিবারকে ফোন দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে রাফিকে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। 

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় নয়জনের নামে মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, খুলনার ৪ নম্বর ঘাট এলাকার রাশেদুল ইসলামের ছেলে মো. রাফি সম্প্রতি ফকির লালন শাহের আখড়াবাড়িসহ কুমারখালীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন। ঘুরাঘুরির একপর্যায়ে ৩০ সেপ্টেম্বর কুমারখালীর দুর্গাপুর এলাকায় স্থানীয় রাব্বি তার লোকজন নিয়ে রাফিকে আটক করে। পরে কুমারখালী কলেজ মোড় এলাকায় একটি ভাড়া দোকান ঘরে তাকে পাঁচ দিন আটকে রেখে পরিবারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। 

টাকা না দিলে শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাফিকে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় সদকী বাজারের লোকজন বিষয়টি টের পায় এবং রাফি, রাব্বি ও রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় ওই দিন রাতে রাফি বাদী হয়ে রাব্বিকে প্রধান আসামি করে নয়জনের নামে বেআইনিভাবে আটক ও চাঁদাবাজি আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাব্বি ও রাজুকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

মামলার বাদী মো. রাফি পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০