সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রানীশংকৈলে আদিবাসী গ্রামগুলোতে চলছে রমরমা মাদক ব্যবসা,দেখার নেই কেউ!

পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আদিবাসী গ্রামগুলোতে দিন- দুপুরে রাতের আধারে আদিবাসী মহিলারা মাদক বিক্রি করছেন। এসব মাদক খাওয়ার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে আসেন মাদকসেবনকারীরা। কলেজ পড়ুয়া ছাত্র, বয়স্ক- বৃদ্ধসহ নানা পেশার মানুষ আসেন বিভিন্ন যানবাহনে এই পড়াগুলোতে আসেন তারা । সন্ধার পরে গ্রামগুলাতে মদ খাওয়ার জন্য হিড়িক পড়ে যায়।

৫ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়– উপজেলার পারকুন্ডা, গোরকই ( আলশিয়া হাট) পূর্ব ভোলাপাড়া, পশ্চিম ভোলাপাড়া, পশ্চিম ঘনশ্যামপুর, বাকসা সুন্দরপুর, বলিদ্বারা, তেঘরিয়া, রাউতনগর, গ্রামে আদিবাসী মহিলারা বোতলে বোতলে মাদক বিক্রি করছেন সমাজের কলেজ পড়ুয়া ছাত্র ও নানা পেশার মানুষের কাছে। এসব আদিবাসী মহিলাদের দেশীয় মাদক বিক্রি করার ফলে নষ্ট হচ্ছে যুব সমাজ এবং ধ্বংস হয়ে যাচ্ছে একটি পরিবারের ফুলের মতো সাজানো গোছানো সংসার। সরকারিভাবে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের তৈরীকৃত মদ খাওয়ার জন্য অনুমতি রয়েছে কিন্তু তাদের নিজের হাতে তৈরীকৃত দেশীয় মদ বিক্রী করার অনুমতি নেই। তারপরেও আদিবাসী মহিলারা সরকারের নিয়মের তোয়াক্কা না করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে লক্ষ লক্ষ টাকার পাহাড় গড়েছেন। দেশের আইনে মাদক বিক্রি করা বে- আইনি ও অপরাধ । পুর্বেও উপজেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা ইএসডিও সচেতন করার পরেও কিছু গ্রামে এখনো রমরমা মাদক ব্যবসা চলছে। সচেতন মহলের একটায় দাবি যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের দ্রত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এবং সন্ধার পরে আদিবাসী গ্রামগুলোতে পুলিশের নজরদারী এবং পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে আদিবাসী নেতা লেখক ও সাংবাদিক শান্ত পাহানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান–আমাদের সরকারিভাবে দেশীয় মদ তৈরী করার পারমিশন থাকলেও বিক্রী করার অনুমতি নেই | এ রকম জঘন্য এবং অপরাধ কাজে জড়িত কোন আদিবাসী থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মাদক বিক্রীর ফলে আদিবাসী গ্রামগুলোতে চুরির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০