মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

শহিদ আবরার ফাহাদ এর স্মরণে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট ::

শহিদ আবরার ফাহাদ এর স্মরণে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখার আয়োজনে, দোয়া- মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭অক্টোবর) সিরাজগঞ্জ সরকারি কলেজে জামে মসজিদ বাদ জোহরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল শাখার নবগঠিত আহ্বায়ক- এস.এম জুয়েল রানা, সদস্য সচিব – আরিফুল ইসলাম রানা,সিনিয়র যুগ্ম-আহবায়ক- রোমান আলিফ, যুগ্ম-আহবায়ক- ফয়সাল ইসলাম মারুফ, সৌমিক রেজয়ান সিয়াম, জাকারিয়া মেহরাব, আরমান হোসেন, মিনাল আহমেদ ঈদুল, নাজমুল হক মেহেদী, ওবায়দুল্লাহ, নাহিদুর রহমান, মনিরুল ইসলাম মনি, আকরাম হোসেন, রাকিব হাসান মারুফ, আশিকুর রহমান, ইলিয়াছ, আতিকুর রহমান, সদস্য টিএম শাকিল, সিয়াম হোসেন আবিদুর রহমান, মোবারক হোসেন, আবির হোসেন, রুবেল আলী সহ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কলেজ জামে মসজিদের ইমাম।
জানা যায় যে, আবরার ফাহাদ সার্বভৌমত্বের প্রতীক ও আধিপত্যবাদবিরোধী চেতনার বাতিঘর ছিলেন। আবরার ফাহাদ হত্যাকাণ্ড বুয়েটে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত হত্যাকান্ড। আবরার ফাহাদ হত্যাকাণ্ড বলতে ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার ঘটনাকে বুঝানো হয়। এইদিন আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে শিক্ষার্থী আবরার ফাহাদকে ভোঁতা জিনিসের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম নির্যাতনের কারণে মারা যাওয়া বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক ও আধিপত্যবাদবিরোধী চেতনার বাতিঘর বলে মন্তব্য করেছেন লেখক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ছাত্র নেতৃবৃন্দরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০