মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশনের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) : “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন এর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টবর ২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর শহরের জগাই মোড় এলাকায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সার্পোট সেন্টার সিরাজগঞ্জের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।  শুরুতেই
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিরাজগঞ্জ এমআরএসসির সাইকোসোশ্যাল কাউন্সেলর ভিক্টর মন্ডল, মতবিনিময় সভায় আরও বক্তব্য প্রদান করেন ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইউডিপি) রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রবিউল ইসলাম, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের উপর দিকনির্দেশনা মূলক ও তাৎপর্য মূলক বক্তব্য রাখেন
সিরাজগঞ্জের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আব্দুল হান্নান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যতের ভিত্তি হলো নিরাপদ জন্ম। যদি একটি শিশুর জন্ম নিরাপদ হয়, তাহলে জন্ম পরবর্তী প্রতিবন্ধকতা দূর করে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। এজন্য নিরাপদ জন্ম নিশ্চিতে সরকার ও বিভিন্ন এনজিও একত্রে কাজ করছে। এখনো অনেক মানুষ আছেন, যারা সচেতন হতে আগ্রহী নয়, তাদের জন্য আমাদের এনজিওগুলোর একটি বিশেষ গ্রুপ কাজ করে যাচ্ছে। এই গ্রুপটি নির্দিষ্ট অঞ্চলে গিয়ে জনসচেতনতা তৈরি করছে এবং স্বাস্থ্যকর্মীরাও মাঠ পর্যায়ে কাজ করছে। তিনি সংশ্লিষ্ট সকলকে সম্মিলিত উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে একত্রে কাজ করার আহ্বান জানান। তিনও আরো বলেন, মানসিক চাপ, অস্থিরতা, আক্রমণাত্মক মনোভাব, সহিংসতা, সড়ক দুর্ঘটনাসহ আত্মহত্যা বাড়ছে। বর্তমানে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে চরম অশ্রদ্ধাবোধ, আগ্রাসী মনোভাবের সৃষ্টি হচ্ছে।
সাধারণ মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা ও অজ্ঞতা রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মক্ষেত্রে মানসিক সুস্থতা গ্রামীণ ও প্রবাসী পরিবারের সদস্যদের মানবিক স্বাস্থ্য বিষয় আলোচনা করেন ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম,  এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্র্যাক দাবি এরিয়া ম্যানেজার মোঃ জাকির হোসেন, ব্র্যাক উপজেলা একাউন্টস অফিসার মোঃ চাঁন মিয়া,
এছাড়াও ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন (sector specialist economic reintegration) মোছা: মিতা খাতুন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০