মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে প্রাইভেটকার ডাকাতি ঘটনার সাথে জড়িত ০৭ ডাকাতকে গ্রেফতার,লুন্ঠিত মালামাল উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল প্রাইভেটকার ডাকাতি ঘটনার সাথে জড়িত ০৭ ডাকাতকে গ্রেফতার, নগদ টাকা, লুন্ঠিত মোবাইল ও ডাকাতি কাজে ব্যবহৃত ০১ টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ০৩/১০/২০২৫ খ্রিঃ রাত্রি অনুমান ১১.২৫ ঘটিকার সময় যমুনা সেতু পশ্চিম থানাধীন ঝাঐল ওভারব্রীজের পশ্চিমে ঢাকাগামী মহাসড়কের উপর ১০/১২ জনের অজ্ঞাতনামা ডাকাত দল একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারে থাকা লোকজনদের নিকট হতে মোবাইল ফোন, স্বর্নালঙ্কার ও নগদ টাকাসহ আনুমানিক ২,০০,০০০/-টাকা মূল্যমানের মালামাল নিয়ে পালিয়ে গিয়েছে। পরবর্তীতে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘Daily Jaijaidin’ নামক অনলাইন নিউজ ভিত্তিক ফেইসবুক পেইজ এ মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিডিওতে ২০-৩০ বছর বয়সী ডাকাত দল একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় গত ০৫/১০/২০২৫ খ্রিঃ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়।  

চাঞ্চল্যকর এই প্রাইভেটকার ডাকাতির ঘটনাটি অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশব্যাপি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার  মোঃ ফারুক হোসেন এই ডাকাতি সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তে একটি চৌকস টিম গঠন করেন। মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) এর নেতৃত্বে জনাব মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম ও যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এর তত্বাবধানে ডিবির এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, এসআই(নিঃ)/অনুপ কুমার সরকার, এসআই(নিঃ)/মোঃ শারফুল ইসলাম, এসআই(নিঃ)/রায়হান মোহাম্মদ হৃদয়, এএসআই(নিঃ)/মোঃ আব্দুল জলিল প্রামানিক, এএসআই(নিঃ)/মোঃ আরিফুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ)/বৃন্দাবন রায়সহ ডিবির ফোর্সের সমন্বয়ে এই চৌকস টিমকে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন। চৌকস এই টিমের দূরদর্শী কার্যক্রম এবং সুযোগ্য পুলিশ সুপার নিবিড় তত্বাবধানের কারণে ডাকাতির সহিত জড়িত ব্যক্তিদের সনাক্তপূর্বক সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ডাকাত ০৭ জন তন্মধ্যে গত ০৭/১০/২০২৫ খ্রিঃ ১। মোহাম্মদ আলী (২৩)’কে গ্রেফতার, গত ০৮/১০/২০২৫ খ্রিঃ ২। আজাদুল মেম্বার (৩৭), ৩। মোঃ রাশিদুল (৩০), ৪। মোঃ আশরাফুল (২৩), ৫। মোঃ আইয়ুব (২৩)’গণদের গ্রেফতার এবং গত ০৬/১০/২০২৫ খ্রিঃ ৬। শাহ আলী (২৯) ও ৭। মোঃ বাবু (৩৫)’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

উদ্ধারকৃত আলামত ও অস্ত্রশস্ত্র:  নগদ ২২,৫০০/- টাকা, ২। লুণ্ঠিত ০৩ টি মোবাইল ও ৩। ডাকাতদের ব্যবহৃত অস্ত্র রামদা ০১টি।  

গ্রেফতারকৃত ০৭ জন ডাকাতের মধ্যে ০৩ জন ডাকাত বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০