মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বগুড়ায় বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

বগুড়া প্রতিনিধি শাহিন আলম : বগুড়া জেলায় আজ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)- এর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় ব্যাচের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫খ্রিঃ) এ প্রশিক্ষণ কোর্স প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম।

বিসিক বগুড়ার উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, বিসিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. জাফর বায়েজীদ, বিসিক (ঢাকা)-এর লবণ সেলের উপ-মহাব্যবস্থাপক মো. সরোয়ার হোসেন এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক-এর উপ-ব্যবস্থাপক আবু হাশেম। প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন সম্প্রসারণ কর্মকর্তা মোছা. মমতাজ বেগম।

পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এ প্রশিক্ষণে বিজনেস প্লান, বিপণন কৌশল, উৎপাদন পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শেখানো হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০