মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি নেতা সোহেল মাহমুদ রঞ্জুর লিফলেট বিতরণ‎

রাকিবুল ইসলাম রাকিব :
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এ লিফলেট বিতরণ করা হয়।

‎শুক্রবার (১০ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী এস. এম সোহেল মাহমুদ রঞ্জুর নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়েছে।

‎লিফলেট বিতরণ কালে সোহেল মাহমুদ রঞ্জু বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি নির্বাচিত হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ সময় তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। ৩১ দফা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানের রূপরেখা। বিএনপি জনগনের প্রত্যক্ষ ভোটে জয়লাভ করে সরকার গঠন করলে ৩১ দফার ভিত্তিতে দেশ ও সরকার পরিচালিত হবে। গড়ে উঠবে সুখি, সমৃদ্ধ ও শক্তিশালি গনতান্ত্রিক বাংলাদেশ। যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। বিশেষ করে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ লিফলেট বিতরণ’।

‎এসময় উপস্থিত ছিলেন, বহুলী ইউনিয়ন বিএনপি নেতা জিয়া, স্বপন, আলামত, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মামুন, সিনিয়র যুগ্ন আহবায়ক পিন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হুদা, সদস্য সচিব রাজু, ছাত্রনেতা সানী রোমান, আরাফি, মুন, জাহিদ প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০