মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

মধুপুরে বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল (মধুপুর) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ৯নং অরণখোলা ইউনিয়নের আমলীতলা মাদ্রাসার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ-এর নির্বাচনী মতবিনিময় সভা।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেন,“আপনাদের উপস্থিতি দেখে আমার বুকটা ভরে গেছে। আপনারা যদি আমার পাশে থাকেন এবং সামনের পথে এগিয়ে যেতে উৎসাহ দেন, তবে আমি মধুপুর–ধনবাড়ী আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।”

তিনি আরও বলেন,“মানুষের বিপদে যে পাশে থাকে, সেই আসল নেতা। আমি লুঙ্গি পরা আপনাদের মতো সাধারণ মানুষের পাশে আছি। তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচন করব। আর যদি দলের অন্য কাউকে দেন, তাহলে আমি আপনাদের সঙ্গে নিয়ে তার জন্য কাজ করব।”

এ সময় কর্নেল আজাদ জানান, তার লক্ষ্য হচ্ছে এলাকায় পাঁচটি টেকনিক্যাল ও কারিগরি কলেজ প্রতিষ্ঠা করা। তিনি বলেন,
“আমাদের সন্তানদের দক্ষ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আমি ইতিমধ্যে ৭২ জন যুবককে ড্রাইভিং লাইসেন্স করিয়ে দিয়েছি, কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি এদের অনেকে এখন চাকরি করছে ও বাবা-মাকে সহযোগিতা করছে।

সভায় আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম মেম্বার, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০