সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সলঙ্গায় লাউক্ষেত থেকে মহিলা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

নজরুল ইসলাম :
সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের পাশে একটি লাউক্ষেত থেকে আন্না রানী দাস (৪৫) নামে এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয় এক পথচারী হাঁটতে বের হয়ে পুকুরপাড়ের পাশে লাউক্ষেতে মরদেহটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানান এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত আন্না রানী দাস সলঙ্গা ইউনিয়নের দফাদার পদে কর্মরত ছিলেন। তিনি ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ দাসের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে লাউক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা হতবাক হয়ে যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দী বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং লাউক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কাটাছেঁড়ার দাগ পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম.এ. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০