মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এঁর উদ্বোধন করলেন- জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম 

মোঃ হোসেন আলী( ছোট্ট) :: টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে  এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এঁর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ( ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ,স্বাস্থ্যও পরিবার ও কল্যাণ মন্ত্রনালয় এবং সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এঁর রংবেরঙের বেলুন উড়িয়ে এঁর উদ্বোধন অনুষ্ঠিত হয়।  আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মো: নুরুল আমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

 অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা  প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, কার্যকর টিকা আবিষ্কারের পরে অনেক রোগ পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। অতীতে টিকাদান কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশের ইপিআই কার্যক্রম বিশ্বব্যাপী সবসময় প্রসংশিত হয়েছে।

রোববার থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনও সফল করার বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে যে, আজকের সুস্থ শিশু মানেই আগামীর সুস্থ প্রজন্ম ও ভবিষ্যতের দক্ষ নাগরিক।শিশুদের লেখাপড়া-খেলাধুলায় সফল হওয়ার জন্য সুস্থতার বিকল্প নেই। যে সকল শিশু ইতোমধ্যে টিকা পেতে রেজিস্ট্রেশন করেছে তাদের সঠিকভাবে টিকা দিতে হবে।একইসাথে, রেজিস্ট্রেশন না করা শিশুদেরকেও রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টাইফয়েড টিকার উল্লেখযোগ্য কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই এবং টিকাটি হালাল সনদপ্রাপ্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সিরাজগঞ্জের মেজর মোঃ মারুফ হোসেন,  সিরাজগঞ্জ পৌরসভার ডাঃ মোঃ ফয়সাল হোসাইন,   ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মো ঃ ফারুক আহামেদ, মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, এছাড়া আরো উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম – সাধারণ সম্পাদক  মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ ড্যাব এর সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ,  

সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কালেক্টর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিসা, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০