মোঃ ইছাহাক আলী এনায়েতপুর, চৌহালী, (সিরাজগঞ্জ) :
আজ (১৩ অক্টোবর) বিকেলে এনায়েতপুরের ২ নং স্থল ইউনিয়নের বড় চৌহালী হযরত আবু হুরাইরা (রাঃ) নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠ পাঙ্গনে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নং স্থল ইউনিয়নের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। ২ নং স্থল ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ লিয়াকত আলী আজহারী সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চৌহালী উপজেলা আমির ও এনায়েতপুর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য কারী মোঃ আমির হামজা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা শাখার সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী।গোরজান ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ হারিজুল ইসলাম, সাংগঠনিক গোপালপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ রেজাউল করিম, জামায়াত নেতা রুবেল হোসেন, শাহজালাল শেখ, মোঃ আরমান আলী, রফিকুল ইসলাম, মোকছেদুর রহমান হাবিবী,মোঃ নুরনবী মিয়া, প্রমূখ।
এসময় বক্তাগন বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসিয়ে আপনাদের পাওনা আপনারা হিসেব করে পাই পাই বুঝে নিবেন,এবং আমরা ক্ষমতায় গেলে আপনার পাওনা মাথায় করে আপনার বাড়ীতে পৌঁছানোর দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামীর এমপিরা। শুধু আপনাদেরকে খাবার দিয়ে বসে থাকবেনা, আপনাদের কর্মসংস্থান করে দেবে ইনশাআল্লাহ।






