মোঃ ইছাহাক আলী,, এনায়েতপুর চৌহালী,, (সিরাজগঞ্জ) :
(গতকাল ১৩ অক্টোবর সোমবার) দুপুরে আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নের মন্ডলপাড়া মোড়ে একটি নলকূপ স্থাপন করা হয়েছে। নলকূপ প্রদান অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী।
নলকূপটি ব্যবহারের মাধ্যমে উদ্বোধন করেন আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শওকত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন আদর্শ সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল মোঃ সোলাইমান, ডাঃ আবু বক্কার সিদ্দিক, আব্দুল হামিদ মিয়া, আবু হোসেন বনিক,সেলিম মন্ডল, ইব্রাহিম হোসেন, প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রাস্তার পথচারী ও পাশের দোকানদার, ব্যবসায়ীগণ যাতে করে খুব সহজে পানি পান করতে পারে সেজন্য এই নলকূপ স্থাপন করা হলো।






