মোঃ হোসেন আলী (ছোট্ট) : “জন্ম উপলক্ষে আনন্দঘন উৎসবের মধ্যেদিয়ে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গরীবের বন্ধু সৎ ও সততা, ন্যায় পরায়ন নির্ভিক সাহসী মানুষ সকলের প্রিয় মোঃ আলমগীর হোসেন এঁর শুভ জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার ( ১৫ অক্টোবর ২০২৫) সন্ধায় পৌর শহরের ইবি রোডস্থ লক্ষী সিনেমা হলের পাশে রাহাত মাইক এন্ড সাউন্ড সিস্টেম কার্যালয়ে জন্মদিনের কেক কর্তন এঁর মধ্যেদিয়ে জন্মদিন পালন করা হয়। এসময়ে জন্মদিনের কেক কেটে এঁর শুভ উদ্বোধন করেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সর্বদলীয় ঐক্যের আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বর্তমান সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব নাজমুল হাসান তালুকদার রানা। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ক্রীড়াবীদ সমাজসেবক খ ম রকিবুল হাসান রতন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট নাট্যকার ও মঞ্চ অভিনেতা মোঃ আবু সাঈদ সুইট, সহ সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলরগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যুবদল, ছাত্র দল, জাসাস সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।






