মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

পাঙ্গাসী ইউনিয়নে এনডিপির আশা প্রজেক্টের কাজের অগ্রগতি শেয়ারিং ও সংশোধিত পরিকল্পনা তৈরির জন্য পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে এনডিপির আশা প্রজেক্টের কাজের অগ্রগতি শেয়ারিং ও সংশোধিত পরিকল্পনা তৈরির জন্য পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে ।
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায়-
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫)পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে- আশা প্রজেক্টের আওতায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ, ইয়ুথ গ্রুপ এবং ডিবেট ক্লাবের বাস্তবায়িত ২০২৫ সালের কাজের অগ্রগতি শেয়ারিং ও সংশোধিত পরিকল্পনা তৈরির জন্য পাবলিং হেয়ারিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সিরাজগঞ্জ বিশ্বজিৎ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সিরাজগঞ্জ মোঃ ফজলুল হক, রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ শামিমা সুলতানা ও আফরোজ জাহান প্রমুখ । এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি ও পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার। সভাটি পরিচালনা করেন, এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় কাজের অগ্রগতি উপস্থাপন করেন পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির সদস্য এবং শ্রীদাসগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা সুলতানা। বক্তব্য রাখেন পাঙ্গাসী ডিবেট ক্লাবের সভাপতি মৃদুল কান্তি সেন, পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সিদরাতুল মুনতাহা, গ্রাম পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য মোঃ মহাব্বত উল্লাহ, পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লিয়াকত আলী, অভিভাবক মোছাঃ নাজিনা খাতুন সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সকল বক্তা গণ কার্যক্রমের প্রশংসা করে বলেন জেলার প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরনের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০