মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী মরিয়ম’র পাশে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
দরিদ্র কৃষক মোকাদ্দেস আলীর বড় মেয়ে প্রতিবন্ধী মরিয়ম। ছোটবেলা থেকেই প্রতিবন্ধিতা জয় করে চালিয়ে যান পড়ালেখা। এসএসসি পরীক্ষার পূর্বে মায়ের মৃত্যুতেও ভেঙ্গে পড়েনি প্রতিবন্ধী মরিয়ম। দরিদ্র কৃষক বাবার সাহসে পরীক্ষায় পাশ করে বর্তমানে কলেজে ১ম বর্ষে পড়াশোনা করছে। এবিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে প্রতিবন্ধী মরিয়ম’র পাশে দাড়ালেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

তারেক রহমানের নির্দেশে  প্রতিবন্ধী মরিয়ম কে অর্থ সহায়তা ও ভবিষ্যতে যাবতীয় লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের খোর্দ্দ বয়ড়া গ্রামের দরিদ্র কৃষি শ্রমিক মোকাদ্দেস আলী ও তার প্রতিবন্ধি মেয়ে মরিয়মকে তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাইদুর রহমান বাচ্চু।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই গণমাধ্যম কর্মী ও গণমাধ্যমকে। গণমাধ্যম এর কারণে আমাদের চোখে পড়েছে প্রতিবন্ধি মরিয়ম এর সংবাদটি ব্যাপকভাবে ভাইরাল হলে বিষয়টি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন এ রকম পরিবারের পাশে বিএনপির থাকা উচিৎ। আমি সেই তারেক রহমানের নির্দেশেক্রমে আজকে এখানে এসেছি। আমাদের সিরাজগঞ্জে অভিভাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ সর্বদা প্রতিবন্ধি মরিয়ম এর পাশে আছে। আজ মরিয়ম একা নন, আমরা বিএনপি পরিবার মরিয়মের পাশে থাকবে।
তিনি আরও বলেন, দরিদ্র কৃষক এর প্রতিবন্ধী মেয়ে পড়াশোনা করেছে এটা কঠিন একটা চ্যালেঞ্জ। এই ধরণের পরিবার যারা পড়াশোনায় আগ্রহী অর্থের অভাবে এদের পড়াশোনা যাতে থেমে না যায়, সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০