মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিরাজগঞ্জ জেলার যৌথ অভিযানে হাজী কাচ্চি বিরিয়ানির রান্নঘর পরিদর্শন করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী ও নিষিদ্ধ রন্ধন সামগ্রী পাওয়ায় নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (১৯ অক্টোবর ২০২৫খ্রিঃ) দুপুরের দিকে পৌর শহরের এসএস রোডস্থ মুক্তিযোদ্ধার গলি টুকু ব্রিজ সংলগ্ন হাজী কাচ্চি বিরিয়ানির রান্নঘর পরিদর্শন করে নিষিদ্ধ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৪০ লিটার লেবেলহীন বোরহানি, ১ বস্তা লেবেলহীন ইন্ডাস্ট্রিয়াল লবন ও ৪৩০ বোতল যথাযথ লেবেল লাগানো কেওরা জ্বল জব্দ করা হয়। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রশাসনিক ব্যবস্থায় নগদ ৩০ হাজার জরিমানার টাকা তাৎক্ষণিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ।
এসময় উপস্থিত থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো: সোহেল শেখ,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিরাজগঞ্জ জেলার মো: আতিকুর রহমানসহ আরো অনেকে।






