মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর প্রয়াণ দিবস উপলক্ষে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

জুয়েল রানা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা মাটির মা ফাউন্ডেশনের উদ্যোগে “মায়ের ঘর” শিরোনামে এক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গল্পকার, অনুবাদক ও সম্পাদক পত্যয় হামিদ (নাটোর)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. লুৎফর রহমান, নির্বাহী পরিচালক ছায়ানীড় বাংলাদেশ; আরিফুর রহমান, সভাপতি মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল; এবং অধ্যক্ষ গাউছ-উর রহমান, কবি, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক (মাদারীপুর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমিনুজ্জামান, উপদেষ্টা মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল; কবি বুলবুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল; এবং সৈয়দ সাইফুল্লাহ, পরিচালক স্বরশ্রোত আবৃত্তি একাডেমি টাঙ্গাইল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিরোজ আহমেদ বাচ্চু, উপদেষ্টা মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবৃত্তিকার আরিফ আহমেদ ও কবি শায়রী রত্না।সভাপতিত্ব করেন খন্দকার নিপুন হোসাইন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, টাঙ্গাইল।

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান, ছোট ছোট শিশু, কিশোর-কিশোরী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে কবি ফররুখ আহমদ এর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০