মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

নাটোরে টাইফয়েডের টিকাদান সফল করতে নারী সমাবেশ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি :  নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় আজ টাইফয়েড-এর টিকাদান কার্যক্রম সফল করতে জেলা তথ্য অফিসের আয়োজনে জনসচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

আজ মঙ্গলবার বিকাল চারটায় নলডাঙ্গা উপজেলার পুরুয়োত্তমবাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন। 

ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদের সভাপতিত্বে এ সমাবেশে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক ফাহিমা জাহান। 

এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার প্রমাণিক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সেকেন্দোর আলী, মো. মাহফুজুর রহমান ও মো. এনামুল হক প্রমুখ। 

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় আয়োজিত এই সমাবেশে শতাধিক নারী অংশগ্রহণ করেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০