মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বাগমারায় পুলিশের উপর হামলা করে হত্যাকারীকে ছিনিয়ে হত্যা মামলার আসামী ফাহিম গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাগমারায় পুলিশের উপর হামলা ও মারপিট করে আহত করে হত্যাকারী আসামী আমিরুলকে ছিনিয়ে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামি ফাহিমকে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাত আড়াইটায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ ফাহিম হোসেন (২৫), সে নওগাঁকে জেলার আত্রাই থানার গোয়ালবাড়ী গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে।
বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গত ৪ এপ্রিল বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রæতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক প্রামানিককে বুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগন ঘটনাস্থলে ধাওয়া করে আটক করে রাখে। পরে খবর পেয়ে বাগমারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হত্যাকারী আমিরুলকে হেফাজতে নিয়ে থানায় আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জন আসামি লাঠি ও ইটসহ উত্তেজিত অবস্থায় দেখতে পায়।
ওই সময় জনতা দলবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা করে পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দ্বারা আঘাত করে জখম করে এবং হত্যাকারী আমিরুলকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে এলোপাথারি মাথায় আঘাত করে হত্যা করে।
পরে বাগমারা থানা পুলিশ বাদী হয়ে একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেন। এরপর ঘটনায় সম্পৃক্ত আসামিগন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে রাখে। আসামিদেরকে গ্রেফতারে র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত আড়াইটায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আমিরুল হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক প্রধান আসামি মোঃ ফাহিম হোসেনকে গ্রফতার করে এবং বুধবার সকালে তাকে বাগমারা থানায় হস্তান্তর করে।
উল্লেখ্য : ইতিমধ্যেই হত্যাকারী আমিরুল হত্যা মামলার ৬জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০