মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

এনায়েতপুরের জালালপুরে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত হলো ১.৫ কিঃমিঃ রাস্তা

ইছাহাক আলী, এনায়েতপুর চৌহালী,(সিরাজগঞ্জ):
শুক্রবার (২৪ অক্টোবর ) এনায়েতপুরের জালালপুর ইউনিয়নের সরাতৈল গ্রামে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ১.৫ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন। এক বছর আগে এলাকার বাসিন্দারা নিজেদের ফসলি জমিতে স্বেচ্ছাশ্রমে নতুন একটি রাস্তা তৈরি করেন। সে রাস্তা কে বা কারা রাতের আঁধারে রাস্তার মাঝখানে কেটে দেয়। আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেন। সংস্কার কাজে অংশগ্রহণকারীদের সাথে কথা বললে তারা জানান, এখানে সরকারিভাবে কোন রাস্তা তৈরি হয়নি। প্রয়োজনীয় এই রাস্তাটি আমরা নিজেদের উদ্যোগে তৈরি করেছিলাম। এবার আমরা আনন্দের সাথে সংস্কারের কাজ করছি। আমাদের এই রাস্তা দ্রুত প্রয়োজন, কারণ কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো প্রকার গাড়ি পাওয়া যায় না। আমাদের ছেলেমেয়ে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করে তাদের স্কুলে যাতায়াত সমস্যা হয়। এছাড়া ব্যবসা বাণিজ্য, পণ্য আনা নেয়ার জন্য এই রাস্তা খুব জরুরি।
এসময় ইউপি সদস্য শওকত আলী বলেন, আমি অনেক চেষ্টা করেছি সরকারি বরাদ্দের মাধ্যমে এই রাস্তার কাজটি করার জন্য। কিন্তু কোন সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। তাই স্বেচ্ছাশ্রমে এই রাস্তা নির্মাণে সাধ্যমত পাশে থাকার চেষ্টা করছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০