সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : সিরাজগঞ্জে সম্মিলিত প্রয়াস (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) এর উদ্যোগে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫খ্রী) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডস্থ WF রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মিলিত প্রয়াসের সভাপতি এ.এইচ.এম মহিবুল্লাহ মহিবের সভাপতিত্বে এবং উৎসব উদযাপন কমিটির সম্বনয়ক মোঃ আব্দুল জব্বার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধানের শীষের মনোনয়ন রাহিদ মান্নান লেলিন, বিশিষ্ট সমাজসেবক ও রাবি আল্যামনাই ওয়েস্টান অষ্ট্রেলিয়ার সম্মানিত সভাপতি মোঃ কামাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির অন্যতম সদস্য এম. এ. মান্নান খান প্রিন্স।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ, শুভাকাঙ্ক্ষী, সুধীজন, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।






